Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হচ্ছে সরকারি অনুদানের ‘বনলতা সেন’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময় নারী ‘বনলতা সেন’। এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা। গত শুক্রবার সামাজিক মাধ্যমে সিনেমার একটি বিশেষ পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নাবিলার শেয়ার করা পোস্টারটিতে দেখা গেছে এক বিশালাকৃতির ফটক। যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট। দরজার বড় এক চাবির ছিদ্রে এক ব্যক্তিকে উঁকি দিতে দেখা যাচ্ছে, যা সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। পোস্টারটি শেয়ার করে নাবিলা ক্যাপশনে এক রহস্যময় বার্তা দিয়েছেন। লিখেছেন, না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়। সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হচ্ছে সরকারি অনুদানের ‘বনলতা সেন’

আপডেট এর সময় : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬