Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের মূল্যসূচকে বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১০টির দাম কমেছে, বেড়েছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। তবে এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ৩৮৯টি কোম্পানির মোট ৪১ কোটি ২২ লাখ ১৪ হাজার ২১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৯৩৮ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৫৪৩ টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স  আগের কার্যদিবসের তুলনায় ৬৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ দশমিক ৩০ পয়েন্টে নেমে আসে। ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ দশমিক ৭২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৬ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৩১০টির কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলোÑ এসএআরপি ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, এমএল ডাইং, সামিট অ্যালায়েন্স পোর্ট, কুইন সাউথ টেক্সটাইল, আইটিসি, তৌফিকা ফুড, আইপিডিসি, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।

দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেÑ এমএল ডাইং, শাশা ডেনিমস, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স এবং দেশবন্ধু পলিমার।

অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস শিট, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি, বেস্ট হোল্ডিং, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফআইএনভেস্ট ফান্ড, জিলবাংলা সুগার মিলস, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি প্রথম মিউচ্যুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড।

ক্যাটাগরি ভিত্তিতে বাজার পরিসংখ্যান অনুযায়ী ডিএসইতে আজ, ‘এ’ ক্যাটাগরির ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টির দর কমেছে, ৩০টির বেড়েছে এবং পাঁচটির দর অপরিবর্তিত ছিল।

‘বি’ ক্যাটাগরির ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দর কমেছে, বেড়েছে পাঁচটির এবং দু’টির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর কমেছে, ২৪টির বেড়েছে এবং ১৩টির দর অপরিবর্তিত ছিল। এদিন ‘এন’ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।

মিউচ্যুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ৩১টির দর কমেছে এবং তিনটির দর বেড়েছে। করপোরেট বন্ডের তিনটির মধ্যে দু’টি বন্ডের দাম বেড়েছে এবং একটি কমেছে। অন্যদিকে, লেনদেন হওয়া তিনটি সরকারি সিকিউরিটিজের (জি-সেক) সবগুলোরই দাম কমেছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

আপডেট এর সময় : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬