Dhaka , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ফাইনাল ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন শাকিব খান?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

বিশ্বকাপের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান- শোনা যাচ্ছে এমনটাই। মূলত, সদ্য আয়োজিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার অনুপস্থিতি এমনই জল্পনা উস্কে দেয়; তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয় নানা আলোচনা।  শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে দাবি করেছেন, টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার। শোনা যায়, শাকিব খান আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে মুখিয়ে আছেন তিনি। তাই সামাজিক মাধ্যমেও ভক্তদের মাঝে তার এই বিশ্বকাপ মিশন নিয়ে বেশ চর্চা চলছে। আবার কেউ কেউ মনে করছেন, স্ত্রী শবনম বুবলীর সদ্যজ্যাত কন্যা সন্তান শার্লিন খানকেও একনজর দেখতে ছুটে গিয়েছেন শাকিব। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, এফডিসি নির্বাচনের আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার রাতের একটি ফ্লাইটে শাকিব খান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আর গত বৃহস্পতিবার কারণেই গত শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার। তবে শুধু বিশ্বকাপ দেখাই নয়, অভিনেতার এই সফরের পেছনে অভিবাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও মেগাস্টারের এই সফরটি গুরুত্বপূর্ণ।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ফাইনাল ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন শাকিব খান?

আপডেট এর সময় : ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬