Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সঞ্জয়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ফিফা বিশ্বকাপের থিম সং করে আলোচনায় রয়েছেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। নোরা ফাতেহির সঙ্গে তার ‘সির সির’ সাড়া জাগিয়েছে বেশ। প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে পারফর্ম করেছেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। সবমিলিয়ে সঞ্জয়কে ঘিরে এখন দর্শক-শ্রোতার আগ্রহ চরমে। এর মধ্যেই খবর এলো, দেশে আসছেন সঞ্জয়। গাইবেন ঢাকার মঞ্চে। তাও আবার বিশ্বকাপের ফাইনালের রাতে। তবে তিনি দেশে আসার আগেই অন্তর্জালে এলো তার নতুন গান ‘কার জন্য’। লোক গানটিতে তার সঙ্গে আছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়া। কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী। সুর-সংগীতে সঞ্জয়। গানে লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রিক মিউজিকের সমন্বয় করেছেন তিনি। সঞ্জয় জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন তিনি। সে সময়ই গানটি করেন। অবশেষে তা প্রকাশ্যে এলো। দেশের লোকগানের ঐতিহ্য বিশ্ব দরবারে উপস্থাপনের লক্ষ্যেই গানটি করেছেন বলে জানান শিল্পী। এদিকে আগামী শনিবার দেশে ফিরবেন সঞ্জয়। পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট। বিশ্বকাপ ফাইনালের আগে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই বিশেষ পরিবেশনা। এরপর উপস্থিত দর্শকরা জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সঞ্জয়

আপডেট এর সময় : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬