Dhaka , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল Logo সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস Logo ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান Logo আগামীকাল শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের মহারণ, নানা বিতর্ক ও অস্থিরতার মধ্যেও প্রস্তুত ফুটবল বিশ্ব Logo পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ৭ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo বিয়ে-সংক্রান্ত মামলায় অব্যাহতি পেলেন নাসির ও তামিমা Logo ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ উদ্বোধন, নতুন খাতে রপ্তানির সম্ভাবনা Logo শান্তিরক্ষা মিশনকে আরও আধুনিক ও দূরদর্শী করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ৮০ বছর বয়সে টনি অ্যাওয়ার্ড জিতে নতুন ইতিহাস গড়লেন জন লিথগো Logo ইলিশের উৎপাদন বাড়াতে জেলেদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার

৮০ বছর বয়সে টনি অ্যাওয়ার্ড জিতে নতুন ইতিহাস গড়লেন জন লিথগো

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

আমেরিকান অভিনেতা জন লিথগো যেন বয়সের সঙ্গে সঙ্গে আরও মুগ্ধকর হয়ে উঠছেন। ক্যালেন্ডার ধরে বললে, তার বয়স এখন ৮০। আর এই বয়সেই জিতে নিলেন সেরা অভিনেতার টনি পুরস্কার। মঞ্চনাটকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত ‘টনি অ্যাওয়ার্ড’। রবিবার রাতে দেওয়া হয়েছে এর ৭৯তম আসরের পুরস্কার। এবার ‘জায়ান্ট’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন জন লিথগো। এর মধ্য দিয়ে গড়েছেন রেকর্ড। সবচেয়ে বেশি বয়সে সেরা অভিনেতার টনি জয়ের রেকর্ড এখন তার দখলে। এতদিন এ রেকর্ড ছিল রয় ডট্রাইসের, তিনি ২০০০ সালে ‘আ মুন ফর দ্য মিসবিগটেন’-এর জন্য ৭৭ বছর বয়সে পুরস্কার জিতেছিলেন। এখানেই শেষ নয়, এই টনি জয়ের মধ্য দিয়ে আরেকটি রেকর্ডও গড়েছেন জন। অভিনয়ে তিনি প্রথম টনি পুরস্কার জিতেছিলেন ১৯৭৩ সালে। এবার পেলেন ৫৩ বছর পর। সর্বোচ্চ ব্যবধানে সেরা অভিনেতার টনি জয়ের কৃতিত্বও এখন তার দখলে। এ নিয়ে মোট তিনটি টনি পুরস্কার জিতেছেন জন। পুরস্কার গ্রহণের পর আপ্লুত কণ্ঠে জন লিথগো বলেন, “আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান অভিনেতা মনে করি। এটি আমার তৃতীয় টনি অ্যাওয়ার্ড। প্রথমটি পেয়েছিলাম ৫৩ বছর আগে, ব্রডওয়েতে আমার অভিষেকের সময়। মজার বিষয় হলো, সেই ইংরেজি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারে, ঠিক যেমন ‘জায়ান্ট’-এর হয়েছে। দুই প্রান্তে দুটি টনি, আর মাঝখানে ৫৩ বছরের যাত্রা। এই সময়ে আমি শত শত অসাধারণ থিয়েটার শিল্পীর সঙ্গে কাজ করেছি, মঞ্চে অসংখ্য আনন্দময় মুহূর্ত কাটিয়েছি। কিন্তু আজকের এই মুহূর্তটি নিঃসন্দেহে আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।” প্রসঙ্গত, এবার টনিতে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে ‘ডেথ অব আ সেলসম্যান’, এর মধ্যে আছে বেস্ট রিভাইভাল অব আ প্লে। এছাড়া এবার সেরা মঞ্চনাটক হয়েছে ‘লিবারেশন’, সেরা মিউজিক্যালের পুরস্কার পেয়েছে ‘স্মিগাডন’।

About Author Information

জনপ্রিয় খবর

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল

৮০ বছর বয়সে টনি অ্যাওয়ার্ড জিতে নতুন ইতিহাস গড়লেন জন লিথগো

আপডেট এর সময় : ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬