Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

‘টয় স্টোরি ৫’-এ গান গাইতে যাচ্ছেন টেইলর সুইফট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র ভক্তদের জন্য সুখবর রয়েছে। বহুল প্রতীক্ষিত ‘টয় স্টোরি ৫’ ছবিতে গান গাইছেন বিশ্বখ্যাত পপ ও কান্ট্রি তারকা টেইলর সুইফট। আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার নতুন এই গানটি। শুধু গানই নয়, এবারের ছবির মূল গল্পে উঠে আসছে বর্তমান সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বেগ শিশুদের অতিরিক্ত ডিভাইস বা ‘স্ক্রিনটাইম’ আসক্তি। গত এপ্রিল থেকেই টেইলর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি রহস্যময় কাউন্টডাউন এবং বিলবোর্ডের সংকেত দেখে ভক্তদের মনে গুঞ্জন উঠেছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিজনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের গানটি নিয়ে আসছেন সুইফট। ছবির লেখক ও পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন এক বিবৃতিতে বলেন, ‘টেইলরকে এই প্রজেক্টে পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য এক অনুভূতি। প্রথমবার শোনার পর মনে হয়েছে, এই গানটি যেন সবসময় এই ফ্র্যাঞ্চাইজির অংশই ছিল।’ অন্যদিকে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সুইফট লিখেছেন, ‘৫ বছর বয়স থেকে আমি টয় স্টোরির ভক্ত। ছবিটির একটি আর্লি স্ক্রিনিং দেখার পর বাসায় ফিরেই গানটি লিখে ফেলি। এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো।’ এদিকে গানটি সহ-প্রযোজনা করেছেন সুইফটের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী জ্যাক অ্যান্টনফ। এবারের ‘টয় স্টোরি ৫’-এর গল্পে দেখা যাবে, বনি এখন আর আগের মতো খেলনা নিয়ে খেলে না। তার পুরো মনোযোগ কেড়ে নিয়েছে ‘লিলিপ্যাড’ নামের ব্যাঙের মতো দেখতে একটি নতুন ট্যাবলেট। ফলে বাজ লাইটইয়ার এবং জেসির মতো পুরোনো খেলনাগুলো অবহেলার শিকার হচ্ছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

‘টয় স্টোরি ৫’-এ গান গাইতে যাচ্ছেন টেইলর সুইফট

আপডেট এর সময় : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬