Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা করা হয়েছে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
জানা যায়, শনিবার (২০ জুন) রাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। আর এসময় ভারতেও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শুরু হয়েছে পাহাড়ি ঢল। যার কারণে এখন সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। সাথে সেখানে থাকা ভাসমান দোকানপাটও পানিতে তলিয়ে গেছে। সেখানে থাকা লকার, চেয়ার, কসমেটিক্স পণ্য ও অনেক  দোকানের আসবাবপত্র এই ঢলের পানিতে হারিয়ে গেছে। প্রতি বছরই পাহাড়ি ঢল নামলে এমন পরিস্থিতির তৈরি হয়। যার কারণে রোববার সকাল থেকে কোনো নৌকা খেয়াঘাট থেকে ছেড়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রে যায় নি। তবে সর্বশেষ শনিবার  সেখানে পর্যটকেরা গিয়ে ছিলেন। রোববার পাথ স্পট ডুবে যাওয়ায় উপজেলা প্রশাসন থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র।
এদিকে সাদাপাথর কেন্দ্রিক নৌকা, খাবার হোটেল, দোকানপাট ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হযে পড়েছে এলাকা। ফলে দৈনন্দিন আয়- রোজগার বন্ধ হয়ে গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। ¯্রােত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুণরায় পর্যটনকেন্দ্রটি খুলে  দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

আপডেট এর সময় : ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬