Dhaka , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ফরিদপুরের জেলা প্রশাসকের নগরকান্দা উপজেলা পরিদর্শন

ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম নগরকান্দা উপজেলা পরিদর্শন করেছেন। ১১ জুন ২০২৬,  (বৃহস্পতিবার) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি জনসেবার মানোন্নয়ন ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​দিনব্যাপী এই সফরের অংশ হিসেবে তিনি সৈয়দ আকরামুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়, কে. এম. আতিউর রহমান উচ্চ বিদ্যালয় এবং নবনির্মিত নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন। এছাড়াও তৃণমূল পর্যায়ের ভূমি সেবা ও স্থানীয় সরকারের কার্যক্রম গতিশীল করতে উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস এবং লক্ষ্মীদিয়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে এবং দ্রুততম সময়ে শতভাগ স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​উপজেলায় চলমান কৃষি ও পরিবেশ উন্নয়ন কাজের অংশ হিসেবে জেলা প্রশাসক তালমা স্লুইস গেট থেকে মানিকনগর-সোন্দবী পর্যন্ত এবং মনোহরপুর থেকে টেংরারা পর্যন্ত খাল খনন উন্নয়ন প্রকল্পের সরজমিন অগ্রগতি পর্যবেক্ষণ করেন। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করার জন্য তিনি তাগিদ দেন।

​এছাড়াও পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক তালমা ইউনিয়নের মানিকদী গ্রামে অবস্থিত বিখ্যাত আলিস শাহ (রহ.) এর মাজার শরিফ জিয়ারত ও পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জানান, জনগণের কল্যাণে গৃহীত সকল সরকারি কার্যক্রমের সফল বাস্তবায়ন নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা বজায় রাখতে এবং জনসেবার মান আরও বাড়াতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

​এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ফরিদপুরের জেলা প্রশাসকের নগরকান্দা উপজেলা পরিদর্শন

আপডেট এর সময় : ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬