Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

পাঁচ মাসে ৩,৭২০ কল গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারা দেশ থেকে ৩ হাজার ৭২০টি কল এসেছে। এর মধ্যে আইনি পরামর্শ সেবা গ্রহণে ৩৭৬টি কল এবং বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৭২৯টি কল আসে।

নাগরিকদের প্রয়োজনীয় সব তথ্য তাৎক্ষণিকই দেওয়া হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবাপ্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত মোট ৬৮টি অভিযোগ আসে। এর মধ্যে বিলম্বে আইনি সেবাপ্রাপ্তি, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৫৭টি অভিযোগ আসে, যার মধ্যে নথি নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম চলমান এবং অবশিষ্ট বিষয়গুলো সমাধান করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, বাকি ১১টি অভিযোগ বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত। এর মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকগণের বিরুদ্ধে ১টি, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৭টি (৪টি অভিযোগ প্রাথমিকভাবে নিষ্পত্তি করা হয়) এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৩টি অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গণসংযোগ কর্মকর্তা বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট ৪৩২টি কল আসে। হেল্পলাইন আনা অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এ বিষয়ে কী করণীয় সে সম্পর্কে তাদের পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া, হেল্পলাইন নম্বর ১০৩-তে সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ২ হাজার ১১৫টি।

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘হেল্পলাইন’ সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা পাওয়া যায়।

বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের সহায়তার জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সেবা এবং ‘১০৩’ নম্বরে অনলাইন সেবা চালু রয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

পাঁচ মাসে ৩,৭২০ কল গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন

আপডেট এর সময় : ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬