Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

হজ মৌসুমে সৌদি আরবে ৪১ জন হাজির ইন্তেকাল, দেশে প্রত্যাবর্তন ১১,৬১৩ জনের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১৪ জন। এর মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জন মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে ৩১ মে পর্যন্ত মোট ১১,৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমের হাজি ১,২৫৩ জন এবং বেসরকারি মাধ্যমের হাজি ১০,৩৬০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৮টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

অন্যদিকে, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন মোট ১৭৯ জন হজযাত্রী। বর্তমানে বিভিন্ন হাসপাতালের ভর্তি রয়েছেন আরও ২২ জন হাজি। এছাড়া সৌদি আরবে অবস্থানরত হাজিদের জন্য ৫২ হাজার ৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৩ হাজার ৯৭৭টি সেবা প্রদান করা হয়েছে।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। প্রথম হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল। শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ৩০ মে। চলবে ৩০ জুন পর্যন্ত।

পবিত্র হজ পালনে এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান প্রায় ৭৮ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায়, ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যান।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যান।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

হজ মৌসুমে সৌদি আরবে ৪১ জন হাজির ইন্তেকাল, দেশে প্রত্যাবর্তন ১১,৬১৩ জনের

আপডেট এর সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬