Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

মেঘনা-গোমতী সেতুর কাছে একটি ট্রাক উল্টে যাওয়ার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে শুরু হওয়া এই যানজট ছড়িয়ে পড়ে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত। ঢাকামুখী লেনে আটকে পড়া যাত্রীরা ভ্যাপসা গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।

এটি একদিনের ঘটনা নয়। টানা তিন দিন ধরে ভোরবেলা থেকেই এই মহাসড়কে যানজট শুরু হচ্ছে এবং দিনের একটি বড় অংশ জুড়ে তা চলছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পথে দুর্ভোগে পড়ছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, “ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরাও। সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, “একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ইলিয়টগঞ্জ পার হতেই সামনে গাড়ির দীর্ঘ সারি। সকাল ৭টা থেকে এক জায়গাতেই বসে আছি।”

মো. মহিউদ্দিন নামে আরেক যাত্রী জানান, কয়েকদিন ধরে মহাসড়কে যানজটের খবর পেয়ে একটু আগে বের হয়েছিলেন, ভেবেছিলেন আরামেই ঢাকা পৌঁছাবেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। “কখন মুক্তি পাব জানি না। ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বেড়েছে,” বলেন তিনি।

ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগ

আপডেট এর সময় : ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬