Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ই জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ঢেউটিন ও মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং তাদের দুর্ভোগ লাঘবের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,“মানুষের চরম দুর্দিনে ও বিপদে পাশে দাঁড়ানোই জনসেবার প্রকৃত পরিচয়। অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে সরকার জনগণের পাশে থাকবে।”

​সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এই সংকটময় মুহূর্তে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ

আপডেট এর সময় : ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬