Dhaka , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার Logo জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার Logo ‘টয় স্টোরি ৫’-এ গান গাইতে যাচ্ছেন টেইলর সুইফট Logo ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন হামে আক্রান্ত, মোট মৃত্যু ২০ Logo ফরিদপুরের আলোচিত কণ্ঠশিল্পী লাইলি খাতুনের কৃতজ্ঞতা প্রকাশ Logo সরকারি ক্রয় কার্যক্রমে পূর্ণ ডিজিটালাইজেশনের লক্ষ্যে বাংলাদেশ Logo যাত্রাবাড়ী থানার অভিযানে গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার Logo বিসিবি নির্বাচন নিয়ে জটিলতার অবসান, ৭ জুনই হচ্ছে ভোট Logo ফরিদপুরে ভাতিজাদের হাতুড়িপেটায় চাচা খুন: ঘটনাস্থলে এসপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুরে ডিবি পুলিশের অভিযান: হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২.২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) কোতয়ালী থানাধীন আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিক-নির্দেশনায় এসআই আজিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ​মোঃ আশিক মোল্লা (২৭): পিতা- ইদ্রিস মোল্লা, মাতা- জাহানারা বেগম, সাং- ভাটি লক্ষীপুর (সমাজ কল্যাণ অফিসের পিছনে)। ​লিটন ফকির (৫২): পিতা- মৃত খোকা ফকির, মাতা- মৃত সোনাই বেগম, সাং- ভাটি লক্ষীপুর বেরিবাঁধ সুইচগেট। উভয়ই কোতয়ালী থানার বাসিন্দা।

​গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ২.২ গ্রাম।

​ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার

ফরিদপুরে ডিবি পুলিশের অভিযান: হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

আপডেট এর সময় : ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬