Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে দিকনির্দেশনা, অগ্রগতি এবং সংগঠনের নানাবিধ প্রতিবন্ধকতা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের মাসিক মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে”২৬ রবিবার ক্লাবের কার্যালয়ে শফিউল মঞ্জুর ফরিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভার শুরুতে সভাপতি গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত ও আলোচনার অংশবিশেষ পর্যালোচনা করে কার্যক্রম শুরু করেন। এরপর পূর্ববর্তী সভার ধারাবাহিকতায় উপস্থিত সদস্যদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ ক্লাবের কোনো সিদ্ধান্ত ছাড়াই ‘বার্ষিক আনন্দ ভ্রমণ’-এর অজুহাতে গোপনে অবৈধ চিঠি তৈরি করে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর থেকে চাঁদা আদায় করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে গত সভার সিদ্ধান্ত মোতাবেক মুলতবী সভায় উপস্থিত থেকে সবার সামনে স্পষ্ট কোনো জবাবদিহি না করে তিনি সভায় অনুপস্থিত থেকে বিষয়টি এড়িয়ে যান।​সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে উপস্থিত সদস্যবৃন্দের দাবির মুখে এবং রেজুলেশনের মাধ্যমে সাধারণ সম্পাদক স্বপন মাহমুদের সদস্যপদ বাতিল করা হয়। একই সাথে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উল্লেখিত বিষয়ে এর সঙ্গে কোন সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে উক্ত সদস্যের ও প্রয়োজনীয় কাগজপত্রহীন অবৈধ সদস্যদের সদস্যপদও যাচাই-বাছাইপূর্বক বাতিলের সিদ্ধান্ত হয়।

​উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ সদস্যদের জোর দাবির ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে দৈনিক আজাদ বাণী ও মাসিক অবাক পৃথিবী এর প্রধান সম্পাদক শফিউল মঞ্জুর ফরিদ কে আহবায়ক ও সিনিয়র সাংবাদিক ম, ফিরোজ কে সদস্য সচিব করে অনূর্ধ্ব আগামী ৩ মাসের জন্য একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ​এই আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ক্লাবের সদস্যদের পূর্ণাঙ্গ কাগজপত্র যাচাই-বাছাই করে একটি সঠিক ভোটার তালিকা প্রকাশ করবে এবং বিধিমোতাবেক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

​সংগঠনকে আধুনিক ও সরকারি নীতিমালা অনুযায়ী গড়ে তোলার লক্ষ্যে সভায় নানাবিধ পরামর্শ ও দিকনির্দেশনা গৃহীত হয়। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে সবার অগ্রগতি ও সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভা অনুষ্ঠিত

আপডেট এর সময় : ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬