Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নগরকান্দা রিপোর্টার্স ক্লাব। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।

​অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং সদস্য সচিব রুবেল চোকদারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেন।

​শুভেচ্ছা বিনিময়কালে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ উপস্থিত ছিলেন।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বদরুজ্জামান মোল্লা তারা, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী মিয়া। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে আগত বক্তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলামের সফল দায়িত্ব পালন কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তাঁর ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

আপডেট এর সময় : ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬