Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে ৮.০৮ শতাংশ পতন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের বাজারে বড় হোঁচট খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। এতে করে বাংলাদেশের জন্য দুঃসংবাদই বলা যায়। দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচ মাসে পোশাক রফতানি আয় কমেছে ৮ শতাংশের বেশি। একই সময়ে রফতানির পরিমাণও কমেছে প্রায় ৬ শতাংশ এবং পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে ২ শতাংশ। 

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে রফতানি আয় ৪ শতাংশ বেড়েছে। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে মে; এই পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি ৮ দশমিক ০৮ শতাংশ কমেছে।

এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অফিস (অটেক্সা)। তথ্য অনুযায়ী, এই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৩ দশমিক ২৪৫ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ০৮ শতাংশ কম। তবে একই সময়ে কম্বোডিয়ার রফতানি বেড়েছে ১৪ দশমিক ৯০ শতাংশ এবং ইন্দোনেশিয়ার বেড়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ। এরপরও যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

শুধু রফতানি আয় নয়, কমেছে রফতানির পরিমাণও। জানুয়ারি থেকে মে সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১০৮ কোটি ৫ লাখ এসএমই (স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট) পোশাক, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ২১ শতাংশ কম। একই সঙ্গে পোশাকের গড় ইউনিট মূল্য ২ শতাংশ কমে ৩ দশমিক ০৫ ডলার থেকে ২ দশমিক ৯৯ ডলারে নেমে এসেছে।

এদিকে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম এ বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। উদ্যোক্তারা বলছেন, চীন ও ভারতের রফতানি কমলেও দেশের অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ।

এনজেড অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সালেউদ জামান খান বলেন, বাংলাদেশকে চীন, ভারত ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। এসব দেশ নতুন বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন ধরনের কর-সুবিধা দিচ্ছে। অথচ বাংলাদেশে প্রতিযোগিতার সক্ষমতা থাকা সত্ত্বেও ২৭ শতাংশ কর আরোপ করা হয়েছে। ফলে ভবিষ্যতে প্রতিযোগিতা করার সক্ষমতা আরও কমে যাবে।

উদ্যোক্তাদের মতে, জ্বালানি সংকটসহ বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিরও প্রভাব পড়েছে তৈরি পোশাক খাতে। প্রয়োজনীয় নীতিসহায়তা ও প্রণোদনার অভাবে চীন থেকে সরে আসা যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশের সুযোগও পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, গত প্রায় ছয় মাস ধরে, বিশেষ করে ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অনেক ক্রয়াদেশ আগের বছরই দেয়া হয়েছিল, তারপরও অনেক ক্রেতা সেগুলো বাস্তবায়নে কিছুটা পিছিয়ে গেছেন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে ৮.০৮ শতাংশ পতন

আপডেট এর সময় : ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬