২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে পরাজিত করে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ফরাসিরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে নরওয়েকে কার্যত কোনো সুযোগই দেয়নি।
ম্যাচের নায়ক ছিলেন উসমান ডেমবেলে। প্রথমার্ধেই মাত্র ২৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েন। তার দুর্দান্ত পারফরম্যান্সে শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। কিলিয়ান এমবাপে-ও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একটি গোল তৈরিতে সহায়তা করেন।
নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন থেলো আসগার্ড। দ্বিতীয়ার্ধে তারা একটি পেনাল্টি পেলেও ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান দুর্দান্ত সেভ করে ব্যবধান আরও বাড়তে দেননি। ম্যাচের যোগ করা সময়ে দেজিরে দুয়ে ফ্রান্সের চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।
এই ম্যাচে নরওয়ে তাদের বেশ কয়েকজন নিয়মিত তারকাকে বিশ্রাম দেয়। ফলে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড শুরুর একাদশে ছিলেন না। কোচের এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচের আগে ও পরে ব্যাপক আলোচনা হয়।
এই জয়ে ফ্রান্স গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়ে পা রাখল। অন্যদিকে পরাজিত হলেও নরওয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় (রাউন্ড অব ৩২) খেলার যোগ্যতা অর্জন করেছে।

মাহ্দী হাসান 



















