Dhaka , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত থেকে অস্ত্র জব্দ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহলদল আজ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আজ এ তথ্য জানান।

টহলদল দু’জন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন, গুলি ও এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত থেকে অস্ত্র জব্দ

আপডেট এর সময় : ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬