বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ভিনিসিউস জ্বলে উঠলেন আবার, দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার, সহজ জয়ে নকআউটে উঠল ব্রাজিল। প্রতিপক্ষের উপহার পেয়ে শুরুতেই দলকে এগিয়ে নিলেন ভিনিসউস জুনিয়র। দারুণ ছন্দে থাকা তারকা পরে গোল করলেন আরেকটি। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামলেন নেইমার। স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ব্রাজিল। ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচটি ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। তাদের অন্য গোলদাতা মাতেউস কুইয়া।
সর্বশেষ সংবাদ:
দুর্দান্ত ব্রাজিলের কাছে পাত্তাই পেল না স্কটল্যান্ড
-
অনলাইন ডেস্ক - আপডেট এর সময় : ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- ৩৬ বার দেখা হয়েছে
জনপ্রিয় খবর





















