Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

পাকিস্তান-শাসিত কাশ্মীরে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত সব আরোহী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

কারিগরি ত্রুটির কারণে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সবারই মৃত্যু হয়েছে।

দেশটির সামরিক বাহিনী বুধবার এ তথ্য জানিয়েছে।

ভারতের সঙ্গে দীর্ঘদিনের সংঘর্ষ ও একাধিক যুদ্ধের কারণে কাশ্মীর অঞ্চলটি পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের কাছে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার আজ মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হেলিকপ্টারে থাকা সব সদস্য শাহাদাত বরণ করেছেন।’

তবে এতে কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সাম্প্রতিক একটি প্রতিবাদী আন্দোলনের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় মুজাফফরাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এর কিছুদিন আগেই স্থানীয় সরকার সন্ত্রাসবিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পুরো অঞ্চলই ভারত ও পাকিস্তান নিজেদের বলে দাবি করে।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকেই অঞ্চলটি দুই দেশের মধ্যে বিভক্ত রয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

পাকিস্তান-শাসিত কাশ্মীরে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত সব আরোহী

আপডেট এর সময় : ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬