Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছেছে, হাজারো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়

  • মাহ্দী হাসান
  • আপডেট এর সময় : ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

ভোলা, ২ জুন: প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ-এর মরদেহ আজ ভোলায় পৌঁছালে সর্বস্তরের মানুষের ঢল নামে। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মরদেহ ভোলায় আনা হয়, যেখানে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে সোমবার (১ জুন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তোফায়েল আহমেদ ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠক। ছাত্ররাজনীতির উজ্জ্বল এই ব্যক্তিত্ব পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একাধিকবার সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ভোলাবাসী তাঁদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আবেগঘন পরিবেশে সমবেত হন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছেছে, হাজারো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়

আপডেট এর সময় : ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬