Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

পুরান ঢাকার বংশালে এসি বিস্ফোরণে সেলুনে দগ্ধ ১০ জন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

রাজধানীর বংশালের হাজী ওসমান গণি সড়কে আরমান হেয়ার কাটিং নামে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।

তারা হচ্ছেন- সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও  শাকিব (১৭), কাস্টমার মো. ফারুক (৩৫), মো. রফিক (২৫) মো. রিংকু (৩০), রনি (৩৬) ও জসিম (৪০)।

বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বংশালে সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে শমশেদের শরীরে ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় আহত শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

পুরান ঢাকার বংশালে এসি বিস্ফোরণে সেলুনে দগ্ধ ১০ জন

আপডেট এর সময় : ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬