Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

তিন নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা বহাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

দেশের তিনটি নদীর ৩ জেলার তিনটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের মধ্যে ৬৩টিতে পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো)

কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর আরও কয়েকটি পয়েন্ট সতর্কসীমায় রয়েছে বলেও জানায় সংস্থাটি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) আজ বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী জানিয়েছে, বর্তমানে তিনটি নদীর তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিস্তা নদী গাইবান্ধার তারাপুর পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার, কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদী নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৩টিতে পানি বৃদ্ধি, ৬২টিতে হ্রাস এবং দুটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের উজানে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের ত্রিপুরার কুমারঘাটে। একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জের মহেশখোলায়।

এ ছাড়া কয়েকটি নদীর একাধিক পয়েন্ট বর্তমানে সতর্কসীমায় রয়েছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ছাতক ও মারকুলি পয়েন্টে সুরমা নদী, নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদী, কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদী, নেত্রকোণার খালিয়াজুরি পয়েন্টে ধনু নদী, মৌলভীবাজারের শেরপুর-সিলেট পয়েন্টে কুশিয়ারা নদী এবং ফেনীর হরিপুর পয়েন্টে মুহুরী নদী।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকার নদ-নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

তিন নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা বহাল

আপডেট এর সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬