Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ফরিদপুরে বিপুল পরিমান স্কাফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। শনিবার (২৭ জুন) ভোররাতে সদর উপজেলার কোতয়ালী থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. রানা গাজী (৩২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।

​র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সাতক্ষীরা-ঢাকা মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং রানা গাজীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা।

র‍্যাব জানায় গ্রেফতারকৃত রানা গাজী একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে দেবহাটা থানায় পূর্বের একটি মামলাও রয়েছে।

​অভিযান প্রসঙ্গে র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ফরিদপুরে বিপুল পরিমান স্কাফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট এর সময় : ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬