Dhaka , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশে নিয়োগ: ফরিদপুরে ক্যাডেট এএসআই পদের বাছাই পরীক্ষা শুরু

‘‘সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম। বৃহস্পতিবার (১৮ জুন) ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে প্রথম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

​পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ফরিদপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীরা এই প্রাথমিক ধাপে অংশ নেন।

​এবারের নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তাঁর নির্দেশনায় নিয়োগ কমিটি এবং নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেন।

​নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও নিখুঁত করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন— মোহাম্মদ মোবারক হোসেন, বিশেষ পুলিশ সুপার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট শাখা), এসবি, ঢাকা। ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস্), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

​এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কাজী হুমায়ুন রশীদ এবং শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিরাজসহ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের অভিনন্দন জানান পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। একই সাথে তিনি প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, “আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ police-এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।”

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনিয়ম বা তদবির ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। প্রথম ধাপের সফল সমাপ্তির পর পরবর্তী ধাপের পরীক্ষাগুলোও একই নিয়মে স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশে নিয়োগ: ফরিদপুরে ক্যাডেট এএসআই পদের বাছাই পরীক্ষা শুরু

আপডেট এর সময় : ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬