Dhaka , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আবেদনকারীদের জন্য নতুন নিয়ম, বদলেছে ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি Logo দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে যোগ হলো ৫ হাজার ৪৮২ টাকা Logo যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রভাবে তেলের দাম নিম্নমুখী Logo জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহত ২১ পরিবার পেলেন ৭৭ লাখ টাকা Logo বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার, তৎপর যাত্রাবাড়ী-মুগদা পুলিশ Logo রক্তদান সুস্থ-সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব ও জীবন বাঁচানোর অঙ্গীকার Logo আশুরার তারিখ চূড়ান্তে কাল বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি Logo সবুজবাগে ইয়াবা-গাঁজা, নগদ টাকা ও অস্ত্রসহ গ্রেফতার ১ Logo তারল্য সংকটে ইসলামী ব্যাংক, ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা বাংলাদেশ ব্যাংকের Logo কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার্মানি, ড্রয়ে বিশ্বকাপ শুরু জাপানের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রভাবে তেলের দাম নিম্নমুখী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খোলার চুক্তির ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে গেছে।

টোকিওতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৪.৩৯ শতাংশ কমে ৮১.১৫ ডলারে নেমে আসে|।

যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননসহ সব ফ্রন্টে ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে’ সামরিক অভিযান বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই পতন দেখা যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’

তিনি আরও ঘোষণা দেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘আমি হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং ইরান বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

তিনি বলেন, ‘বৈশ্বিক জাহাজগুলো চলতে শুরু করুক। তেলের প্রবাহ শুরু হোক।’

এর কিছুক্ষণ পর ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের ‘তাৎক্ষণিক অবসান’ ঘটেছে।

তবে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনিস বলেন, এটি এখনো একটি ‘প্রাথমিক পর্যায়ের চুক্তি’, চূড়ান্ত  শান্তিচুক্তি নয়।

About Author Information

জনপ্রিয় খবর

আবেদনকারীদের জন্য নতুন নিয়ম, বদলেছে ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রভাবে তেলের দাম নিম্নমুখী

আপডেট এর সময় : ৩ ঘন্টা আগে