Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন হামে আক্রান্ত, মোট মৃত্যু ২০

ফরিদপুরে হাম পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। জেলাজুড়ে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন হাম রোগী শনাক্ত হলেও এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

​জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩ জুন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮২ জনে। আর চলতি বছরে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

​স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ফরিদপুর সদর উপজেলা। আক্রান্তের উপজেলাভিত্তিক বিবরণ মতে ফরিদপুর সদর: ৬৫৭জন(সর্বাধিক), সালথা: ২২ জন, ​বোয়ালমারী: ২১ জন, সদরপুর: ১৪ জন, ভাঙ্গা: ১২ জন, ​চরভদ্রাসন: ১১ জন, মধুখালী: ৬ জন, আলফাডাঙ্গা: ৫ জন,​নগরকান্দা: ২ জন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৪ জনের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন ফরিদপুরের স্থানীয় বাসিন্দা এবং বাকি ১১ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য এসেছেন। ​বর্তমানে জেলার এই দুটি প্রধান হাসপাতালে মোট ১৫৯ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪ জন ভর্তি আছেন।

​আক্রান্তের পাশাপাশি হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও আশাব্যঞ্জক। গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতাল থেকে মোট ৭৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ৩০ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

​ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলাজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় তাদের নিয়মিত নজরদারি, টিকাদান ও বিশেষ চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন হামে আক্রান্ত, মোট মৃত্যু ২০

আপডেট এর সময় : ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬