Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ একজন গ্রেপ্তার, উদ্ধার অভিযানে ট্রাফিক-মিরপুর বিভাগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে
রাজধানীর গাবতলী বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ একজনকে আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ।
আটককৃতের  নাম- সাজ্জাদ হোসেন আশিক (২০)।
ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬:৪০ ঘটিকায় গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে কাগজপত্র চাইলে দিতে অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন। উপস্থিত জনতার সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়।  এ সময় চালক কৌশলে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আটকের পর সাজ্জাদ হোসেন আশিকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ একজন গ্রেপ্তার, উদ্ধার অভিযানে ট্রাফিক-মিরপুর বিভাগ

আপডেট এর সময় : ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬