Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

প্রথমবার বিশ্বকাপজয়ী দলের হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ রিং

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের চ্যাম্পিয়ন দলকে সোনালি ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং পাবেন শিরোপা জয়ীরা।

ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে বিশেষ রিং উপহার দেবে ফিফা।

ফিফা আরও জানায়, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।

রিংয়ের এক পাশে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও প্রতীক থাকবে। বিজয়ী দলের জন্য প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত, পরিমাপ অনুযায়ী নিখুঁত ফিটিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি একটি করে সনদপত্রও (সার্টিফিকেট অব অথেনটিসিটি) দেওয়া হবে।

ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে বিজয়ী দলের খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী নির্ধারিত ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

আগামী রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

প্রথমবার বিশ্বকাপজয়ী দলের হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ রিং

আপডেট এর সময় : ০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬