Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিমালা জাপানের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

জাপানের স্বরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছেন, নির্বাচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করা হলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

নির্বাচনে ইন্টারনেট ব্যবহারের ওপর নতুন এই নিয়ম সোমবার পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে এবং আগামী মার্চ থেকে তা কার্যকর হবে। একই সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারী ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে প্রার্থীদের সম্পর্কে মিথ্যা বা বিকৃত তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নির্বাচন ও টেলিযোগাযোগ বিষয়ক দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের প্রধান ইয়োশিমাসা হায়াশি এক সংবাদ সম্মেলনে বলেন,  ‘নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করার দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

২০২৫ সালে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব নির্বাচন এবং ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে প্রার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এআই-নির্মিত কনটেন্ট ব্যবহারের অভিযোগ ওঠার পর নতুন নিয়ম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইনের মতো জাপানের কর্তৃপক্ষ নতুন নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না। এ কারণে স্থানীয় গণমাধ্যম এসব নিয়মের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জাপানের দৈনিক নিক্কেই জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতায় জরিমানা নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাসেলসের মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, তা এড়াতেই টোকিও সম্ভবত শাস্তির বিধান রাখেনি।

বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, নতুন নিয়ম মেনে চলার পদ্ধতি নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশিকা তৈরি করবে জাপান সরকার। পাশাপাশি নিয়ম বাস্তবায়নের বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করতে হবে।

জাপান সরকারের কর্মকর্তারা বলেছেন, নতুন নিয়ম তৈরির সময় তাদের লক্ষ্য ছিল মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নির্বাচনের সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিমালা জাপানের

আপডেট এর সময় : ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬