Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

পাহাড় ধসে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল স্থবির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে  মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে|

বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধসে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে বলে বাসস’কে জানিয়েছেন  ইউপি সদস্য পাইসুইখই মারমা|

তিনি বলেন, অতিবৃষ্টির ফলে গত রাতের যেকোনো সময় এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে|

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বাসস’কে বলেন, চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধসের কারণে বর্তমানে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে| তবে কিছু কিছু হালকা যানবাহন বিকল্প পথ হিসাবে দংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছে|

এ বিষয় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বাসস’কে জানান, আজ সকালে উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে| সড়ক যোগাযোগ  স্বাভাবিক  রাখতে কাজ চলছে বলে জানান তিনি।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

পাহাড় ধসে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল স্থবির

আপডেট এর সময় : ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬