Dhaka , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাতজন সন্দেহভাজন ডাকাত গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইদ (২৪) ২। আকাশ (২৩) ৩। মোঃ ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬) ৪। কর্ণেল (১৯) ৫। মোঃ মাইন উদ্দিন (২১) ৬। মোঃ সিফাত ওরফে হিটার (২২) ও ৭। মোঃ নাহিদুল (২৫)।

আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় আদাবর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডে ব্রিজের ঢালে কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনাকালে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত মোঃ মাইন উদ্দিন এর বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ২ টি, মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১ টি এবং মোঃ সাইদ এর বিরুদ্ধে আদাবর থানায় ১ টি মামলা রয়েছে। এ ঘটনায় আদাবর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাতজন সন্দেহভাজন ডাকাত গ্রেফতার

আপডেট এর সময় : ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬