Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

জিপিটি-৫.৬ উন্মুক্তের ঘোষণা, আরও উন্নত এআই আনছে ওপেনএআই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০১:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানায়, তাদের সর্বশেষ শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল সিরিজ বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত করা হবে। একই সঙ্গে খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এটির আরও বিস্তৃতভাবে উন্মোচনের অনুমোদন দিয়েছে।

প্রতিষ্ঠানটির নতুন জিপিটি-৫.৬ ও অন্যান্য অত্যাধুনিক এআই মডেল, যার মধ্যে অ্যানথ্রপিকের মিথোস সিরিজও রয়েছে, সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার শক্তিশালী সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কোডের এসব দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা সাইবার হামলা চালাতে পারে।

সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওপেনএআই জুনের শেষ দিকে জানায়, ওয়াশিংটনের অনুরোধে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক অংশীদারের জন্য জিপিটি-৫.৬-এর প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

জিপিটি-৫.৬ সিরিজে তিনটি নতুন মডেল রয়েছে। ‘সল’ প্রতিষ্ঠানটির নতুন প্রধান বা ফ্ল্যাগশিপ মডেল। ‘টেরা’ দৈনন্দিন কাজের জন্য মধ্যম মানের মডেল। আর ‘লুনা’ দ্রুতগতির ও কম খরচের একটি মডেল।

মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআই বলেছে, ‘জিপিটি-৫.৬ সল, টেরা ও লুনা আগামী বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত হবে। একই সঙ্গে আমরা এখন বিশ্বব্যাপী প্রিভিউ অ্যাক্সেস সম্প্রসারণ করছি।’

তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার পরিস্থিতির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে জানায়, কোম্পানির সঙ্গে সরকারি কর্মকর্তাদের পরীক্ষা-নিরীক্ষা ও বৈঠকের পর ট্রাম্প প্রশাসন জিপিটি-৫.৬-এর ব্যাপক উন্মোচনের জন্য ওপেনএআইকে সবুজ সংকেত দিয়েছে।

অ্যাক্সিওসের এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে ওপেনএআই, হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে এএফপি।

গত সপ্তাহে ওপেনএআইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকও একই ধরনের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র সরকার তাদের সবচেয়ে শক্তিশালী  ফেবল ৫ ও মিথোস ৫ মডেল কোথায় উন্মুক্ত করা যাবে, সে বিষয়ে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পর সেগুলোর বৈশ্বিক প্রবেশাধিকার ধীরে ধীরে পুনর্বহাল করা হবে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

জিপিটি-৫.৬ উন্মুক্তের ঘোষণা, আরও উন্নত এআই আনছে ওপেনএআই

আপডেট এর সময় : ০১:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬