Dhaka , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অপুর ‘শিকার’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই সীমান্ত এলাকার থ্রিলার গল্প নিয়ে তৈরি এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত মার্চে শুটিংয়ের কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময় কিছুটা পিছিয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। জানা গেছে, এই প্রোজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালে। ছবির বাজেট, গল্প ও কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনা করেই এটিকে বড় পর্দায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অপু বিশ্বাসকে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ। শুটিং শুরুর আগেই সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্‌সি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। এছাড়া আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে আরও একটি বিরহ ঘরানার গান থাকছে এই চলচ্চিত্রে। আরও জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পুরো ইউনিটের নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অপুর ‘শিকার’

আপডেট এর সময় : ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬