Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

জার্মানির বিদায়ে ভেঙে গেল স্পর্শিয়ার মন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলটির এমন অপ্রত্যাশিত ও ঐতিহাসিক বিদায়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো মন ভেঙেছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ারও। তবে প্রিয় দলের এই চরম ভরাডুবিতেও জার্মানির প্রতি নিজের আজীবন আনুগত্য ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির নাটকীয় হারের পর নিজের ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। দেখা যায়, জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে স্মিত হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। তবে ছবির ক্যাপশনে প্রিয় দলের খেলায় ক্ষোভ ও অভিমান ঝরে পড়েছে এই তারকার। স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’ সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবময় অতীতে ফেরার আশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’ উল্লেখ্য, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে জার্মানির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

জার্মানির বিদায়ে ভেঙে গেল স্পর্শিয়ার মন

আপডেট এর সময় : ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬