Dhaka , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিমের গ্রেফতার ও অর্থ আত্মসাতের তদন্ত দাবি

ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের (রেজি নং: ৩৪২৭) বর্তমান কমিটির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা। সংবাদ সম্মেলন থেকে ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়াকে গ্রেফতার এবং বিগত ১৭-১৮ বছরের আর্থিক দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

​৩০ জুন (মঙ্গলবার) ফরিদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে এসব দাবি ও অভিযোগ উত্থাপন করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইউনিয়নে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। গত ২০২৪ সালের ৩ আগস্ট ফরিদপুর শহরে ছাত্র-জনতার গণ-আন্দোলনে হামলা এবং বিভিন্ন সহিংস রাজনৈতিক কর্মসূচিতে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। সংবাদ সম্মেলনে হাকিমের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কিছু স্থিরচিত্র (ছবি) প্রমাণ হিসেবে সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। নিষিদ্ধ সংগঠনের নেতা হওয়ায় তাকে আসন্ন ইউনিয়ন নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানান শ্রমিক ইউনিয়ন।

​বর্তমান কমিটির বিরুদ্ধে ইউনিয়নের তহবিল লুটের সুনির্দিষ্ট কিছু খাত উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন: নতুন গাড়ি ভর্তির ক্ষেত্রে বড় অঙ্কের কমিশন বাণিজ্য করা হয়েছেকাল্পনিক খরচের ভুয়া ভাউচার তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকি নামমাত্র সাধারণ সভায় দেড় লাখ টাকা ব্যয় দেখানো হলেও তার কোনো যথাযথ হিসাব নেই। প্রতিদিন নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত চাঁদা আদায় করা হতো। এছাড়া শ্রমিক কার্ড নবায়ন ও নতুন সদস্য ভর্তি বাবদ সংগৃহীত অর্থ ব্যাংকে জমা না দিয়ে সরাসরি পকেটে ভরা হয়েছে।

​শ্রমিকদের অভিযোগ, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী বাবু সাধারণ ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতিনিয়ত হয়রানি, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। এসব কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। হিসাব চাইলে উল্টো হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। “বর্তমান বিতর্কিত কমিটি অনতিবিলম্বে ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ অ্যাডহক কমিটি গঠন করতে হবে। একই সাথে বিগত ১৭-১৮ বছরের আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, হাকিমের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত জিডিগুলোর ওপর আইনি পদক্ষেপ এবং সাধারণ শ্রমিকদের ভোটাধিকার রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

​সংবাদ সম্মেলনে সাধারণ শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন বাবুল হোসেন, সুলতান শেখ, মো. ছিদ্দিক শেখ, সাইফুল, মো. মানোয়ার সরদার ও আশারুজ্জামানসহ ইউনিয়নের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিমের গ্রেফতার ও অর্থ আত্মসাতের তদন্ত দাবি

আপডেট এর সময় : ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬