Dhaka , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

পেনাল্টি শুটআউটের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও জয়ের ফয়সালা হয়নি। শেষ পর্যন্ত স্নায়ুচাপের টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩,২ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর মন্তেরেইয়ের এস্তাদিও বিবিভিএতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১,১ গোলে শেষ হয়।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। বলের দখল এবং সুযোগ তৈরিতে আফ্রিকার দলটিই ছিল এগিয়ে। প্রথমার্ধে আশরাফ হাকিমি, নিল এল আইনাউই ও আইয়ুব বুয়াদ্দির একাধিক প্রচেষ্টা ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন রুখে দেন। হাকিমির একটি জোরালো শট ক্রসবারেও লেগে ফিরে আসে। অন্যদিকে নেদারল্যান্ডসও কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলায়। ৭২তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের পাস থেকে জোরালো শটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি গাকপো। গোলের পর আবেগে ভেঙে পড়েন এই ডাচ ফরোয়ার্ড। সম্প্রতি অনাগত সন্তান হারানোর শোকের মধ্যেই বিশ্বকাপে খেলতে নেমেছিলেন তিনি। সতীর্থরা মাঠে নেমে তাকে জড়িয়ে ধরেন।

গোল হজমের পর আরও মরিয়া হয়ে ওঠে মরক্কো। ম্যাচ যখন ডাচদের জয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের ৯১তম মিনিটে শেমসদিন তালবির দারুণ ক্রসে হেড করে সমতা ফেরান ইসা দিওপ। এরপর অতিরিক্ত সময়ে মরক্কোর সুফিয়ান রাহিমি একেবারে একা অবস্থায় গোলের সুযোগ পেলেও দুর্দান্ত সেভ করে নেদারল্যান্ডসকে বাঁচান ভারব্রুগেন। অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে দুই দলই একের পর এক ভুল করে। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট ও কুইন্টেন টিম্বারের শট পোস্টে লাগে। শেষ শটে ক্রিসেনসিও সামারভিলের প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। অন্যদিকে মরক্কোর নিল এল আইনাউই ও আশরাফ হাকিমিও পেনাল্টি মিস করেন। তবে শেষ শটে ইসমাইল সাইবারি ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ৩,২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। আগামী শনিবার তারা মুখোমুখি হবে কানাডার।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা মরক্কো ও সপ্তম স্থানে থাকা নেদারল্যান্ডসের লড়াই ছিল শেষ ৩২ পর্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচগুলোর একটি। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে জয়ী হয়ে টুর্নামেন্টে টিকে থাকল আফ্রিকার প্রতিনিধিরাই।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

পেনাল্টি শুটআউটের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

আপডেট এর সময় : ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬