Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ডিবির অভিযানে রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ সন্দেহভাজন এক মাদক কারবারি আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম- জামাল আহমদ ওরফে রতন (৪১)।

শুক্রবার (২৬ জুন) বিকেল ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন হাউজিং এর বিপরীতে গাবতলী হতে সদরঘাটগামী রাস্তার পশ্চিমে একটি কুরিয়ার সার্ভিসের সামনে এক মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে জামাল আহমদকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল। এসময় তার হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত জামাল আহমদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ডিবির অভিযানে রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ সন্দেহভাজন এক মাদক কারবারি আটক

আপডেট এর সময় : ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬