রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মিরপুর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মানিক মিয়া (৫২) ২। মিরপুর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ পরিবেশ বিষয়ক সম্পাদক রশিদ সিকদার জীবন (৪০) ৩। মিরপুর ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী সদস্য মোঃ সাব্বির (৩০) ৪। মোঃ সোহেল রানা (৪৫) ৫। সাদেক মিয়া ৬। অরুপ পোদ্দার (৪০) ৭। মোঃ সামছুল হক (৪৪) ৮। মোঃ আমিনুর শেখ (৪১) ৯। মোঃ মেহেদী হাসান (২০) ১০। জিহাদ হাসান ভুঁইয়া (১৯) ১১। মোঃ শামিম (৩৭) ১২। আরিফ হোসেন (৩৮) ১৩। মোঃ রুবেল (৩০) ১৪। মোঃ মাসুম (২২) ১৫। মোঃ আঃ রহিম (৫৭) ১৬। মোঃ মিরাজ হোসেন (২৮) ১৭। মোঃ মনির হোসেন (৪০) ১৮। মোঃ ইমন হোসেন সানি (৩২) ১৯। মোঃ সোহেল মিয়া (২৯) ২০। মোঃ সাজদুল ইসলাম সোহেল (৩৬) ২১। মোঃ মিরাজ হোসেন (৪০) ২২। মোঃ মামুন (৩৭) ২৩। মোঃ রবিন ইসলাম (১৯) ২৪। মোঃ জিল্লার রহমান (৪২) ২৫। মোঃ মিল্লাত (২০) ২৬। মোঃ নয়ন (৩২) ২৭। মোঃ শিপন খান (৩৯) ২৮। কাজী শ্রাবণ (৩১) ২৯। মোঃ ইউসুব (৫০) ৩০। মোঃ মান্নান (৩৯) ও ৩১। মোঃ ইমাম হোসেন (২৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক 



















