Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন বলে জোর গুঞ্জন উঠেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে এই জল্পনা তৈরি হয়। সামান্থা বর্তমানে তার আসন্ন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রযোজক ও পরিচালক তার স্বামী রাজ নিদিমোরু। সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভক্তদের সঙ্গে কেক কাটেন এই তারকা দম্পতি। ওই অনুষ্ঠানে সামান্থার একটি ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিডিওটি দেখে ভক্তদের একটি বড় অংশ সামান্থাকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। উল্লেখ্য, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন সামান্থা। শারীরিক ও মানসিক ধকল সামলে উঠে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের ছয় মাস পেরোতেই এবার এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ল। তবে মা হওয়ার বিষয়ে সামান্থা বা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরুর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা

আপডেট এর সময় : ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬