Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

আবারও একসঙ্গে পর্দায় রাজ ও সাবিলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। ডা. আশাহাব ও চিত্রা চরিত্রে তাদের অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সেই সাফল্যের পর আবারও নতুন একটি সিনেমায় জুটি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই দুই তারকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখনও নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা জোবায়ের ইবনে বকর। এর চিত্রনাট্য প্রায় চূড়ান্ত। একটি প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি প্রযোজনা করবে, যারা ইতোমধ্যে পরপর তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে সিনেমাটির কাজ এগোচ্ছে। যদিও শুটিংয়ের সময়সূচি, অন্যান্য অভিনয়শিল্পী এবং কারিগরি দলের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবকিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে জোবায়ের ইবনে বকর বলেন, “সিনেমা নির্মাণ আমার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনই অভিনয়শিল্পী বা অন্য কোনো বিষয়ে কিছু বলার সময় আসেনি।” অন্যদিকে শরিফুল রাজ বলেন, “অনেক সিনেমার গল্প নিয়েই আলোচনা হয়। কিন্তু চূড়ান্ত হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না। সব ঠিক হলে অবশ্যই জানানো হবে।” এদিকে সাবিলা নূর আপাতত কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী মাসের শুরুতে তিনি নিউইয়র্কে যাবেন। সেখানে একটি চলচ্চিত্র উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শিত হবে, যেখানে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

আবারও একসঙ্গে পর্দায় রাজ ও সাবিলা

আপডেট এর সময় : ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬