Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

জয়পুরহাটে রেড ক্রিসেন্টের হিটওয়েভ ‘এন্টিসিপেশন এ্যাকশন’ কার্যক্রমের শুভ উদ্বোধন

তীব্র তাপদাহ ও আবহাওয়াগত দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষা করতে জয়পুরহাটে যাত্রা শুরু করলো রেড ক্রিসেন্টের বিশেষ আগাম সতর্কতামূলক কর্মসূচি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘পূর্বাভাসভিত্তিক কার্যক্রম: হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন’ (Heatwave Anticipation Action)-এর উদ্বোধন করা হয়েছে।

​সোমবার (১৫ জুন) সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমুখী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো: মাসুদ রানা প্রধান।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য নূর মো: আজাদ রাব্বি, পারভিন বানু রুলি, জনি চৌধুরী, খলিলুর রহমান, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফুজ্জামান এবং যুব প্রধান আরাফাত হোসেন।

​সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপদাহ বা হিটওয়েভের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো—আধুনিক প্রযুক্তির সাহায্যে আবহাওয়াগত দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

​রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মতে, “সঠিক সময়ে সঠিক পূর্বাভাস কাজে লাগিয়ে যদি আমরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারি, তবে স্থানীয় জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।”

উদ্বোধন শেষে রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জয়পুরহাটের সাধারণ মানুষকে তাপদাহের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করতে এবং মাঠপর্যায়ে দ্রুত সেবা পৌঁছে দিতে এই ‘এন্টিসিপেশন এ্যাকশন’ প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

জয়পুরহাটে রেড ক্রিসেন্টের হিটওয়েভ ‘এন্টিসিপেশন এ্যাকশন’ কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট এর সময় : ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬