অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। ইমরান হোসেন (৪০) ২। রায়হান আহম্মেদ বাপ্পী (২১) ৩। মোঃ পারভেজ ৪। রাকিব হাসান সজিব (৩৩) ৫। আবু তাহের ৬। মোঃ শাহিন (৩০) ৭। মোঃ রবিউল (১৯) ৮। মোঃ ইব্রাহিম (২০) ৯। মোঃ নিরব (২২) ও ১০। মোঃ রাজিব আহম্মেদ।
অন্যদিকে ডিএমপির মুগদা থানা সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ তুষার (২২) ২। মোঃ রফিকুল ইসলাম (২১) ৩। মোঃ সুজন (২৬) ৪। মোঃ আকাশ (২১) ৫। মোঃ জোহা (২২) ৬। মোসাঃ রুমা আক্তার (৩২) ৭। মোঃ শাহীন মিয়া (৩৬) ৮। মোঃ ফরিদ ৯। মোঃ রাকিব (৩০) ১০। মোঃ মোবারক (২০) ১১। মোঃ আজিম (২০) ও ১২। মোঃ মোনতাছির (১৮)।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















