Dhaka , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার, তৎপর যাত্রাবাড়ী-মুগদা পুলিশ Logo রক্তদান সুস্থ-সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব ও জীবন বাঁচানোর অঙ্গীকার Logo আশুরার তারিখ চূড়ান্তে কাল বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি Logo সবুজবাগে ইয়াবা-গাঁজা, নগদ টাকা ও অস্ত্রসহ গ্রেফতার ১ Logo তারল্য সংকটে ইসলামী ব্যাংক, ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা বাংলাদেশ ব্যাংকের Logo কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার্মানি, ড্রয়ে বিশ্বকাপ শুরু জাপানের Logo মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে হাসি Logo যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, স্থায়ীভাবে বন্ধ হচ্ছে সামরিক অভিযান Logo ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব, প্রযুক্তি খাতে বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য Logo সম্পর্কে ফাটল ধরাতে পারে যে ১০টি আচরণে

প্রধানমন্ত্রী কক্সবাজারে ‘পাতলী খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

কক্সবাজারে এসেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন।

আজ শনিবার ঢাকা থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলা বিমানযোগে দুই যুগ পর কক্সবাজারে পা রাখেন প্রধানমন্ত্রী।

সফরের সূচনাতেই প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সকাল থেকেই কক্সবাজারের পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান।

১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দেশব্যাপী যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম সাক্ষী, ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন।

কক্সবাজারের এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। যার প্রথম দফায় চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে।

About Author Information

জনপ্রিয় খবর

বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার, তৎপর যাত্রাবাড়ী-মুগদা পুলিশ

প্রধানমন্ত্রী কক্সবাজারে ‘পাতলী খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন

আপডেট এর সময় : ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬