Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

তুরাগে যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, ৩ সদস্য আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

রাজধানীর তুরাগে এক অটোরিকশা চালককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মাহাবুব আলম (৩১) ২। মোঃ আশিক সরকার (২৫) ও ৩। মোঃ আলমগীর হোসেন (৩৪)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় তুরাগ থানাধীন ১৬নং সেক্টরের কলেজ অব এভিয়েশন টেকনোলজির পেছনের একটি নির্জন রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক আঃ রহমান (৪৭) একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। ঘটনার রাতে আসামিরা যাত্রীবেশে তার রিকশায় ওঠে। রিকশাটি নির্জন স্থানে পৌঁছানো মাত্রই ছিনতাইকারীরা পেছন থেকে চালক আঃ রহমানের মাথায় ধারালো চাপাতি দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় চালকের চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকেই মাহাবুব আলম নামের এক ছিনতাইকারীকে আটক করে। তবে তার বাকি সহযোগীরা অটোরিকশাটি নিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে সংবাদ পেয়ে তুরাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামিকে নিজেদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অটোরিকশার মালিক মোঃ লুৎফর রহমান বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।

তুরাগ থানা পুলিশ আরও জানায়, মামলা রুজুর পর বৃহস্পতিবার (১১ জুন) ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকায় গ্রেফতারকৃত মাহাবুব আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত অপর দুই ছিনতাইকারী আশিক সরকার ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো চাপাতিটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

তুরাগে যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, ৩ সদস্য আটক

আপডেট এর সময় : ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬