Dhaka , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে টাইগাররা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের সামনে বাংলাদেশ। জয় থেকে মাত্র এক উইকেট দূরে থাকতে বজ্রপাতের কারণে বন্ধ হয়ে যায় খেলা। এর মিনিট দশেক পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে মিরপুরে এবং উইকেট কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। এই ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। জিততে হলে দরকার আর মাত্র ১ উইকেট। অস্ট্রেলিয়ার দরকার ৪৬ বলে আরও ৯৪ রান। কিন্তু খেলা যদি আর না হয়, তবে কী হবে? কে জিতবে? ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতবে বাংলাদেশই। কারণ ২৮৬ রান তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তুলেছে অজিরা। বৃষ্টি আইন অনুযায়ী এই সময়ে অস্ট্রেলিয়ার রান দরকার ছিল কমপক্ষে ২৬০। অর্থাৎ খেলা আর না হলে বাংলাদেশকেই জয়ী ঘোষণা করা হবে। ডিএল পদ্ধতিতে বাংলাদেশ ৮৬ রানে এগিয়ে। মিরপুরে ২৮৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তাসকিন আহমেদ। ফলে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারায় অজিরা। পরের ওভারে আরও এক উইকেট। এবার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন (১)। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে জেতে বাংলাদেশ। ফলে ২ রানে ২ উইকে হারায় সফরকারী দল। এরপর অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন জশ ইংলিশ। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। রানার গতিতে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইংলিশ (১৯)। ৫১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। মোসাদ্দেক হোসেন দীর্ঘ ৪ বছর পর দলে ফিরেছেন। খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। এরপর বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার। মোসাদ্দেকের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। একশর আগে (৯১ রানে) ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার। ফিফটি হাতছাড়া করেন অ্যালেক্স ক্যারে (৪৭)। এবারও পেসে ভড়কে দিন রানা। ক্যারে ব্যাট ছুইয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লিটন দাসকে। ম্যাট রেনশকে (২) এলবিডব্লিউ করেন মোসাদ্দেক। এরপর টানা দুই ওভারে দুই লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ১৫৬ রানে ৯ উইকেট হারানোর পর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না অস্ট্রেলিয়ার। ক্যামেরন গ্রিন পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করে যাচ্ছেন। একপ্রান্ত ধরে ফিফটি তুলে নেন তিনি ৬৪ বলে। এর আগে গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করে বাংলাদেশ। ৭০ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন দীর্ঘ ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান আর তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৫৪। তাসকিন আহমেদ শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে টাইগাররা

আপডেট এর সময় : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬