Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে বিশেষ কোচের ব্যবস্থা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদযাত্রাকে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নারীবান্ধব করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত করা হয়েছে বিশেষ কোচ। আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে এটি চালু হয়েছে।

সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত বিশেষ নারী কোচের যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন এবং ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা নারী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, ভিড়ের মধ্যে দীর্ঘ ভ্রমণে আলাদা কোচ নারীদের জন্য অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হবে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনেও নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) সোমবার ঢাকায় পৌঁছাবে। এসময় বিশেষ কোচের যাত্রীদের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের স্বাগত জানানোর কথা রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এই বিশেষ কোচ চালু করা হয়েছে।

আজ থেকে শুরু হওয়া এ বিশেষ সেবা ঈদের আগের তিনদিন অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত চালু থাকবে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে বিশেষ কোচের ব্যবস্থা

আপডেট এর সময় : ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬