Dhaka , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন সভাপতি হলেন, মোঃ আবদুল কাইয়ুম ও মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আবদুল কাইয়ুম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

সভাপতি ও মহাসচিব পদের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি হিসেবে মোঃ আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), মোঃ আবদুর রহমান খান পিপিএম (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) এবং মোঃ মোখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)। কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল কুদ্দুস খান পিপিএম। যুগ্ম মহাসচিব পদে মোঃ সিরাজুল ইসলাম এবং মোঃ বক্তিয়ার হোসেন ভূঞা পিপিএম। দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ। লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান পিপিএম। সহকারী কোষাধ্যক্ষ পদে মোঃ জাহিদ আলম বিশ্বাস।

নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক গত ১৪ মে ২০২৬ তারিখের সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দেওয়া হয়। উক্ত পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কমিশন তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

উল্লেখ্য যে, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী) থাকায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন সভাপতি হলেন, মোঃ আবদুল কাইয়ুম ও মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী

আপডেট এর সময় : ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬