Dhaka , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার Logo জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার Logo ‘টয় স্টোরি ৫’-এ গান গাইতে যাচ্ছেন টেইলর সুইফট Logo ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন হামে আক্রান্ত, মোট মৃত্যু ২০ Logo ফরিদপুরের আলোচিত কণ্ঠশিল্পী লাইলি খাতুনের কৃতজ্ঞতা প্রকাশ Logo সরকারি ক্রয় কার্যক্রমে পূর্ণ ডিজিটালাইজেশনের লক্ষ্যে বাংলাদেশ Logo যাত্রাবাড়ী থানার অভিযানে গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার Logo বিসিবি নির্বাচন নিয়ে জটিলতার অবসান, ৭ জুনই হচ্ছে ভোট Logo ফরিদপুরে ভাতিজাদের হাতুড়িপেটায় চাচা খুন: ঘটনাস্থলে এসপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ হবে: আইআরজিসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফের ইরানের বিরুদ্ধে হামলা চালালে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অঞ্চলটির বাইরেও ছড়িয়ে পড়বে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি তাদের ‘ওয়েবসাইট সেপাহ নিউজে’ প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের বিরুদ্ধে ফের আগ্রাসন  চালানো হলে, প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলটির অনেক বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের ধ্বংসাত্মক হামলা আপনাদেরকে গুঁড়িয়ে দেবে।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের কয়েক দিনের মধ্যে স্থায়ী সমাধানে কোনো চুক্তি না হলে, ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর, এ সতর্কবার্তা দিল রেভল্যুশনারি গার্ড।

দুই পক্ষই যুদ্ধ বন্ধে প্রস্তাব বিনিময়ের পাশাপাশি পরস্পরের বিরুদ্ধে হুমকি বাড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

আইআরজিসি বলেছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রুকে জানতে হবে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুই সেনাবাহিনীর পূর্ণ সক্ষমতা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলেও, আমরা এখনো ইসলামী বিপ্লবের পূর্ণ শক্তি প্রয়োগ করিনি।’

প্রায় ৪০ দিনের এই যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ নেতারা নিহত হন।
এর জবাবে তেহরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মঙ্গলবার ট্রাম্প বলেন, সমঝোতা না হলে, কয়েক দিনের মধ্যেই আবার হামলা শুরু হতে পারে।

এর একদিন আগে তিনি বলেন, উপসাগরীয় আরব নেতারা শেষ মুহূর্তে তাকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন।

About Author Information

জনপ্রিয় খবর

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ হবে: আইআরজিসি

আপডেট এর সময় : ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬