Dhaka , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা Logo বহিষ্কৃত এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি Logo শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপিয়ের, উত্তেজনা তুঙ্গে Logo মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার Logo সেবামূলক কার্যক্রমে মানুষের আস্থার প্রতীক ‘আমরা বিএনপি পরিবার’ Logo ভারতের শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে সরব শোবিজ অঙ্গন Logo সিআইএমএস ফরম পূরণ সপ্তাহে রামপুরা থানায় র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবার শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, জবাব রাহুল গান্ধী ও সিপিআইয়ের

‘বরবাদ’ নির্মাতার নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

হালের সফল নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ বানিয়ে ঝড় তুলেছিলেন দেশের সিনেমায়। শাকিব খান অভিনীত ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। এরপর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ বানিয়েও পেয়েছেন ইতিবাচক সাড়া। সেই হৃদয় এবার নাম লেখালেন ওটিটিতে। প্রথমবার বানাচ্ছেন ওয়েব ছবি। আর তাতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর মধ্য দিয়ে অনেক দিন পর বড় পরিসরে অভিনয়ে ফিরবেন অভিনেত্রী। ওয়েব ছবিটির প্রাথমিক নাম ‘লাপাত্তা’। নির্মাতা হৃদয় নিজেই খবরটি জানিয়েছেন গণমাধ্যমকে। তার ভাষ্য, ‘এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত। এগুলো মোটামুটি বেশ কিছুদিন আগেই চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু শুটিং শুরুর পালা। আগামী মাস থেকেই শুটিংয়ে নামব। ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার।’ হৃদয়ের তথ্য মতে, আগস্টের মাঝামাঝি শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। এতে ফারিয়ার সঙ্গে থাকছেন আরও দুজন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়। বছরান্তে ছবিটি আসতে পারে আইস্ক্রিনে। এদিকে হৃদয়ের হাতে আরো দুটি ছবির কাজ রয়েছে। এর মধ্যে ‘বিদায়’ সম্পন্ন করেছেন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে। এটি মুক্তি পেতে পারে দুর্গাপূজায়। আর শাকিব খানকে নিয়েও নতুন একটি ছবির কাজ এগিয়ে নিচ্ছেন। সেটার শুটিং করবেন নভেম্বরে।

About Author Information

জনপ্রিয় খবর

ডিএসইর লেনদেন ছাড়াল ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা

‘বরবাদ’ নির্মাতার নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

আপডেট এর সময় : ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬